করোনা সংবাদঃ
শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ ৩১ মে, রবিবার ভোর রাতে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবরিনা ইসলাম সুইটি নামের ওই শিক্ষক।

চবি’র আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সুইটির গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

তার পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ৩০ মে, শনিবার রাত ১০টার দিকে সাবরিনা ইসলাম সুইটির শ্বাসকষ্ট বেড়ে যায়। এসময় তাকে দ্রুত নগরীর মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

এসময় তার আইসিইউ’র প্রয়োজন হলেও হাসপাতালটির আইসিইউতে কোনো শয্যা খালি ছিল না। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায়ই অবশেষে রাত পৌনে ৩টার দিকে শ্বাসকষ্ট নিয়েই মৃত্যুবরণ করেন সাবরিনা ইসলাম সুইটি।

-ডিতে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily