মিলি সুলতানা, কুইন্স, নিউইয়র্ক থেকেঃ
করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা করতে গিয়ে নিজেই ঘাতক “করোনার” শিকার হলেন পাকিস্তানের এই তরুণ চিকিৎসক ওসামা রিয়াজ। মৃত্যুর আগে কি মর্মান্তিক এক ভিডিও ক্লিপ দেখলাম ডাক্তার রিয়াজের। তিনি শ্বাসপ্রশ্বাস নিতে পারছিলেন না। মুখে ছিল মাস্ক। মাস্কের ভেতর থেকেই ক্ষীণস্বরে কয়েকটা বাক্য উচ্চারণ করলেন। দেখে বুকটা মোচড় দিয়ে উঠলো।

আমাদের দেশের চিকিৎসকদের কথা মনে হল। আমাদের দেশের ডাক্তাররাও তো নিজেদেরকে স্যাক্রিফাইস করে দিচ্ছেন। তাঁদেরও পরিবার পরিজন আছে। কিন্তু সরকার ডাক্তারদের জন্য পর্যাপ্ত প্রোটেকশন দিতে ব্যর্থ হয়েছে। অবলীলায় যাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়, তাঁরাই এখন নিজের জীবনের মায়া না করে হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন। রাস্তায় নেমে এসেছেন। আপনি যাবেন করোনা রোগীর আশেপাশে?? ভয়ে যাবেন না –এটা গ্যারান্টেড।

ডাক্তাররা আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গৌরবমন্ডিত সম্পদ। এই মহান পেশায় অধিকাংশরা তাঁদের ব্যক্তিজীবনকে উৎসর্গ করে দিয়েছেন। কোলের শিশুবাচ্চাকে বাসায় রেখে বুকে পাথর বেঁধে মানুষের সেবা করেছেন। কঠিন কঠিন রোগ থেকে মানুষকে বাঁচিয়ে তুলেছেন। আল্লাহর ইচ্ছায় ডাক্তারদের উসিলায় মানুষ নতুন জীবন ফিরে পেয়েছে। কিন্তু সরকারিভাবে ডাক্তারদের সেই মূল্যায়ন তো করাই হয়নি। বরং তাদেরকে অবজ্ঞার চোখে দেখা হয়। এক মূহূর্তে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়া হয়। তাঁদেরকে কসাই লোভী বলে গালি দেয়া হয়। কিন্তু একটু চোখ বন্ধ করে মিনিট খানেক ভাবুন তো!! যারা আপনার আমার জন্য নিজেদের সুখশান্তিকে প্রাধান্য দেয়নি। তারা কি এসব অমর্যাদাকর শব্দ ডিজার্ভ করেন? তাঁদেরকে নির্দয় কসাই বলার আগে আমাদের বিবেকের মৃত্যু হয়না কেন?? বিবেক থাকলে তো এভাবে তাঁদেরকে অপমান করতাম না।

“করোনা”এখন Pandemic, আমাদের ডাক্তাররা সবক্ষেত্রে তৎপর। তাঁরা মরিয়া হয়ে উঠেছেন রোগী বাঁচাতে। সরকারের প্রচুর অবজ্ঞা বৈষম্য হজম করেও চিকিৎসক সমাজ তাঁদের মানবতার দৃষ্টান্ত রেখে চলেছেন। সরকারের উচিত ছিলো চিকিৎসা খাতকে সর্বদিক দিয়ে ঢেলে সাজানো। চিকিৎসা খাতে বাজেট করা কোটি কোটি কোন রাক্ষসের দল গিলে খাচ্ছে? ক্রিকেটে কেউ একটু ভালো রান করলেই সরকারী ধনরত্নের ভান্ডারটি খুলে যায়। এক একজন ক্রিকেটারকে লক্ষ কোটি টাকা দিয়ে চাপা দেয়া হয়। এতে দেশের কোনো লাভ হয়েছে? ক্রিকেটারদের পিছে শেখ হাসিনার বিশাল বাজেট খুবই অর্থহীন, গুরুত্বহীন। এভাবে গচ্চা যাচ্ছে দেশের টাকা। টাকাগুলো বরং চিকিৎসাখাতে দেয়া হলে দেশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকরণ করা যেত। এবং সেটাই হত যথাযথ পদক্ষেপ। ব্যক্তি নির্ভর তথাকথিত উন্নয়নের জোয়ারের বিলাপ শুনতে আর ধৈর্যে কুলাচ্ছেনা। ক্রিকেট হল বিলাসিতার অংশ। চিকিৎসা হচ্ছে জীবনের সাথে জড়িত। কোনটাকে অগ্রাধিকার দেয়া উচিত? কমনসেন্সের লেভেল যদি স্টুপিডিটি না করে, তাহলে সঠিকভাবেই রিয়েলাইজ করবে শেখ হাসিনার সরকার।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily